০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

বদরগঞ্জে উপজেলা মডেল মসজিদের শুভ উদ্বোধন

মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশের ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে বৃহস্পতিবার (১০জুন) ৫০টি মসজিদের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি রংপুরের বদরগঞ্জে সংযুক্ত থেকে মডেল মসজিদের উদ্বোধন করেন তিনি। এ সময় মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুসল্লী, রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সরাসরি কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মডেল মসজিদগুলো নির্মাণের বিষয়ে বিভিন্ন তথ্য ও উপাত্ত তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

উদ্বোধনের সময় বদরগঞ্জে উপস্থিত ছিলেন,রংপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল হক চৌধুরী ডিউক, রংপুরের বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা, ডিআইজি দেবদাস ভট্রাচার্য, রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার,ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম্ন সচিব রবিউল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক নুরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, পৌর মেয়র আহাসানুল হক চৌধুরী টুটুল ও ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন বদরগঞ্জ উপজেলা নিবার্হি অফিসার মেহেদী হাসান। এসময় মহিলা মুসল্লী ও শিক্ষিকা ইয়াসমিন বেগম সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে সংযুক্ত হয়ে কথা বলেন।

অনুষ্ঠান শেষে এমপি আহসানুল হক চৌধুরী ডিউক উপস্থিত সংবাদকর্মীদের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালোবাসায় উত্তরের জেলা রংপুরের বদরগঞ্জ মডেল মসজিদ উদ্বোধনে আমরা তাঁর সঙ্গে সরাসরি কথা বলতে পেরেছি। এটা আমাদের জন্য সৌভাগ্য। একসঙ্গে এতগুলো মসজিদ নির্মাণ করার ঘটনা মুসলিম বিশ্বে এটি একটি রেকর্ড সৃষ্টি হলো।

প্রধানমন্ত্রীর ঐকান্তিক উদ্যোগে দেশে এক সঙ্গে ৫৬০টি মসজিদ নির্মাণের কাজ চলছে। যা ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত। এ জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতাসহ ধন্যবাদ জানান।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু

বদরগঞ্জে উপজেলা মডেল মসজিদের শুভ উদ্বোধন

প্রকাশিত : ০৫:২৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১