০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঝিনাইদহ সদর উপজেলার ঝপঝপিয়া এলাকায় বাস চাপায় জাহাঙ্গীর হোসেন (৩০) নামে এক পান ব্যবসায়ী নিহত হয়েছে। গতকাল ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের ঝপঝপিয়া নামক স্থানে হলিধানী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে জে আর পরিবহনের চাকায় পিষ্ট হয়ে নিহত হন। এ সময় জাহাঙ্গীরের সঙ্গে থাকা বিনোদপুর গ্রামের জামিরুল ইসলাম আহত হন।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, সকালে পান ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন ও জামিরুল ইসলাম মোটর সাইকেল যোগে হলিধানী থেকে থেকে শহরের নতুন হাটখোলা পান বাজারে আসছিল। পথে ঝপঝপিয়া এলাকায় পৌঁঁছালে বিপরীত দিক থেকে আসা জে আর পরিবহণের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর হোসেন মারা যায়। ঘটনার পর বাসটি আটক করলেও চালক পলাতক রয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

খাল খনন প্রজেক্টের কোটি টাকা সাশ্রয়

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশিত : ০৫:১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১