০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

রাজশাহী নগরীতে এক সপ্তাহের কঠোর লকডাউন

রাজশাহী সিটি করপোরেশন এলাকায় শুক্রবার বিকেল ৫ টা থেকে ১৭ জুন পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে রাজশাহী সার্কিট হাউসে প্রশাসনের উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলনে লকডাউন এর ঘোষণা দেন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির। সভায় জানানো হয়, করোনাভাইরাসের উর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে রাজশাহী মহানগরীতে লকডাউনের কঠোর বিধিনিষেধ জারি করা হল। এতে শুক্রবার বিকেল ৫ টা থেকে ১৭ জুন পর্যন্ত রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় কঠোর লকডাউন কার্যকর হবে। সভায় জেলায় পরীক্ষার তুলনায় সনাক্তের হার ও মৃত্যু হার বিশ্লেষণ মূলে ধরা হয়। বিভাগীয় কমিশনার জানান, লকডাউনের সময় সব দোকানপাট ও যানচলাচল বন্ধ থাকবে। চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ থেকে কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না। রাজশাহী থেকেও কোনো যানবাহন জেলার বাইরে যাবে না। তবে রোগী ও অন্য জরুরি সেবাদানকারীর ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না। সভায় পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, নগর পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক, জেলা প্রশাসক আব্দুল জলিলসহ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু

রাজশাহী নগরীতে এক সপ্তাহের কঠোর লকডাউন

প্রকাশিত : ০৭:২৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১