১০:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

হাটহাজারী-আনোয়ারায় পৃথক দুর্ঘটনায় ২জনের মৃত্যু

হাটহাজারী ও আনোয়ারা উপজেলায় পৃথক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। আরো দু’জন আহত হন। মঙ্গলবার রাত সাড়ে ১১ টা থেকে ১২টার মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, আনোয়ারা উপজেলার মাজার গেইট এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলের তিন আরোহীকে গুরুতর আহত হন। তাদের অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মহিউদ্দিনকে (৪০) মৃত ঘোষণা করেন। এছাড়া রবিউল ইসলাম (১৭) ও মো. তারেক (২৫) হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিতসাধীন আছেন।

নিহত মহিউদ্দিন ফেনি জেলার সোনাগাজী থানার রঘুনাথপুর এলাকার মো. ছালেহ আহমদের ছেলে।

এদিকে হাটহাজারী উপজেলার নজুমিয়ারহাট এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রকাশ দাশ (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রকাশ দাশ তিনি রাউজান উপজেলার গশ্চি নয়াহাট দাশপাড়া ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সম্ভু দাশের ছেলে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক শিলাব্রত দাশ জানান, নজুমিয়াহাট একায় অজ্ঞাত একটি গাড়ি প্রকাশকে ধাক্কা দিয়ে চলে যায়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিতসক তাকে মৃত ঘোষণা করেন।

ট্যাগ :
জনপ্রিয়

ধর্মঘট বাস্তবায়নের লক্ষে দিনাজপুরে ডাকঘর কর্মচারীদের আলোচনা ও র‌্যালী

হাটহাজারী-আনোয়ারায় পৃথক দুর্ঘটনায় ২জনের মৃত্যু

প্রকাশিত : ১১:৩২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০১৮