০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

‘দুই দিনের মধ্যে বিদ্রোহী প্রার্থীরা সরে না দাঁড়ালে বহিষ্কার’

  • বাবুল হৃদয়
  • প্রকাশিত : ০৬:০১:০৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
  • 80

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস বলেছেন বলেছেন, ‌বিদ্রোহী প্রার্থীরা কখনোই আওয়ামী লীগের হতে পারে না। দুই দিনের মধ্যে বিদ্রোহী প্রার্থীরা সরে না দাঁড়ালে তাদেরকে বহিষ্কার করা হবে।’  আজ ১২ জুন হিজলায় নৌকা মার্কার সমর্থনে আওয়ামীলীগের গণসংযোগ পরবর্তী পথসভায় তিনি একথা বলেন। এসময় তিনি হিজলায় আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থীদের পক্ষে নৌকা মার্কার ভোট প্রার্থনা করেন।

শনিবার সকাল ১১ টার দিকে গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া বাজারে গণসংযোগ পরবর্তী পথসভায় গুয়াবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী অধ্যাপক শাহজাহান তালুকদার, বড়জালিয়া ইউনিয়নে এনায়েত হোসেন হাওলাদার, হরিনাথপুর ইউনিয়নে আব্দুল লতিফ খান ও মেমানিয়া ইউনিয়নের অলি উদ্দিন তালুকদার এর নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।

এসময় বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস ছাড়াও গণসংযোগে উপস্থিত ছিলেন যুগ্মসাধারণ সম্পাদক এডভোকেট মনসুর আহমেদ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম, হিজলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু, বরিশাল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিলন ভূঁইয়া সহ জেলা উপজেলা ইউনিয়ন এর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

‘দুই দিনের মধ্যে বিদ্রোহী প্রার্থীরা সরে না দাঁড়ালে বহিষ্কার’

প্রকাশিত : ০৬:০১:০৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১