কোটচাঁদপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকির বলুহরের বাসায় গতকাল শনিবার দিনে-দুপুরে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা বাসার ষ্টীলের আলমারির তালা ভেঙ্গে আলমারিতে রক্ষীত নগদ ৫ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার সহ দামি কাপড় গুলো নিয়ে যায়। এ ঘটনায় পিংকি থানায় অভিয়োগ দিয়েছেন। ঘটনার বিবরণ দিয়ে পিংকি জানান, শনিবার সকালে বলুহরের বাসায় ১৬/১৭ বছরের কাজের মেয়েকে রেখে তিনি কালীগঞ্জে যান। বেলা ১১ টার দিকে ২/৩ জন যুবক বসায় এসে উঁনাকে খোঁজ করেন। কাজের মেয়ে আগত যুবকদের বলে ম্যাডাম বাসায় নেই। এ কথা শুনে যুবকরা ম্যাডামের জন্য বাসায় অপেক্ষার ইচ্ছা প্রকাশ করে এক প্রকার জোর করে বাসায় প্রবেশ করে। এর কিছুক্ষন পর যুবকরা কাজের মেয়েকে সিগারেট কিনতে বাইরে পাঠাই। এ সুযোগে তারা ঘরে ষ্টীলের আলমারির তালা ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটেনিয়ে চম্পট দেয়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ



















