০১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬

ময়মনসিংহের দুর্ধর্ষ ডাকাত কারাগারে

স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দেওয়া হবে পুলিশের এমন আশ্বাস পেয়ে ফারুক (২৫) নামে এক দুর্ধর্ষ ডাকাত আত্মসমর্পণ করলেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানায়। শনিবার (১২ জুন) সকালে তিনি আত্মসমর্পণ করেন।

বিষয়টি দৈনিক আজকের বিজনেস বাংলাদেশকে নিশ্চিত করেছেন পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান।

তিনি বলেন, দুর্ধর্ষ ডাকাত ফারুকের বিরুদ্ধে শ্রীপুর, কেন্দুয়া ও পাগলা থানায় হত্যা, ডাকাতি, অপহরণ, দস্যুতা ও মাদকসহ সাতটি মামলা রয়েছে। এরমধ্যে পাগলা থানায় পাঁচটি মামলার সে ওয়ারেন্টভুক্ত আসামি। ফলে চার বছর ধরে পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছিল। সে গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে গা ডাকা দেয়। এমতাবস্থায় ফারুককে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দেওয়া হবে পরিবারের সাথে এমন আলোচনা করা হয়। এরপর ডাকাত ফারুক শনিবার সকালে নিজেই থানায় এসে আত্মসমর্পণ করে।

কিভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দেওয়া হবে এমন প্রশ্নে ওসি বলেন, তার বিরুদ্ধে থাকা সকল মামলার কার্যক্রম শেষ করেই স্বাভাবিক জীবনে ফিরে আসবে। তবে, আমরা আইনের মাধ্যমেই চেষ্টা করবো সে যেনো দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে এসে ভালো পথে চলতে পারে।

এদিকে শনিবার বিকেল সাড়ে চারটার দিকে দুর্ধর্ষ ডাকাত ফারুককে ময়মনসিংহের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক দেওয়ান মনিরুজ্জামান তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

ময়মনসিংহের দুর্ধর্ষ ডাকাত কারাগারে

প্রকাশিত : ০৯:০২:১২ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১