০৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

গাজীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং এর ৫ সদস্য গ্রেফতার

গাজীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং এর ৫ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার রাতে গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের এক অভিযানে গাজীপুর মহানগরের দক্ষিণ ছায়াবিথী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের সবার বয়স ১৫ থেকে ১৮ বছরের মধ্যে।

গ্রেফতাররা হলেন- শহরের ভাঙ্গাল গাছ এলাকার ফরহাদ হোসেনের এর ছেলে মো. শাকিল, দক্ষিণ ছায়াবিথী সোসাইটি স্কুল এলাকার হাসান আলীর ছেলে ইমতিয়াজ আহমেদ, ভুরুলীয়া তিন রাস্তা মোড় এলাকার মো. সেলিম এর ছেলে সাজ্জাদ রহমান সাব্বির, দক্ষিণ ছায়াবিথী জাহাঙ্গীর হোসেনের বাড়ির ভাড়াটিয়া মো. জাহাঙ্গীর আলমের ছেলে রাশেদুল আলম হৃদয় ও দক্ষিণ ছায়াবিথী এলাকার মানিক মাহবুব এর ছেলে সাজেদুল করিম চৌধুরী। দেশীয় অস্ত্রগুলোর মধ্যে রয়েছে রাউডি, সামুরাই ও রামদা।

গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (গোয়েন্দা) মো. জাকির হাসান ঘটনাটি নিশ্চিত করে জানান, শনিবার রাত ৯টার দিকে ওই চক্র দক্ষিণ ছায়াবীথি এলাকায় দেশিয় অস্ত্র সঙ্গে নিয়ে কোন অপরাধ সংঘটনের জন্য প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে মহানগর গোয়েন্দা পুলিশ সেখানে অভিযান চালায়।

পরে ওই পাঁচ কিশোরকে আটক করে এবং তাদের দেহ তল্লাশী করে একটি লম্বা চাপাতিসহ তিনটি দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

গাজীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং এর ৫ সদস্য গ্রেফতার

প্রকাশিত : ০৩:৫৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১