০৮:১০ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

দেশের বিভিন্ন জায়গায় ডাকাতি করত তারা, অতপর…

মানিকগঞ্জের সাটুরিয়ায় তিল্লি গ্রামে সিরিজ ডাকাতির ঘটনায় খুন, অস্ত্র ও ডাকাতি মামলার ছয় আন্ত:জেলা ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার বেলা ১১ টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার রিফাত রহমান শামীম বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন- অস্ত্র ও ডাকতিসহ ১০ মামলার আসামি দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার মৃত: মোহাম্মদ আলীর ছেলে ডাকাত সর্দার কারুন মিয়া (৪৭), অস্ত্র ও ডাকতিসহ ৪ মামলার আসামি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার তিলকপাড়া এলাকার শফি মিয়ার ছেলে সুরুজ মিয়া (২৬), খুন ও ডাকতিসহ ৪ মামলার আসামি গাইবান্ধা সদর উপজেলার কাশাদহ গ্রামের উজ্বল মিয়া (২৪), একই জেলার পলাশবাড়ি উপজলোর দুর্গাপুর গ্রামের জব্বার মিয়ার চেলে গোলজার ওরফে সাগর (৩৫), বগুড়া জেলার গাবতলী থানার সন্ধ্যাবাড়ি এলাকার রফিকুল ইসলামের ছেলে শাহিন (৩০) এবং টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার শাহ আলমের ছেলে টুটুল মিয়া (৩০)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, অস্ত্র ও ডাকাতিসহ মোট ১০টি মামলা চলমান ডাকাত সর্দার কারুন মিয়া ওরফে শমসের মিয়া কারাগারে থাকার সময় বন্ধুত্ব হয় কারাগারে আগত বিভিন্ন ডাকাতদের সঙ্গে। এরপর জামিনে বের হয়ে তারা একত্রিত হয়ে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি করে থাকে।

৮ জুন রাতে ডাকাতি কাজে বাধা দেওয়ায় রাজ্জাক নামের স্থানীয় এক ভ্যানচালককে কুপিয়ে গুরুতর আহত করে তারা। পুলিশ তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করার পরামর্শ দেন। পরে রাজ্জাককে সাভারের এনাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এখনো চিকিৎসাধীন রয়েছে রাজ্জাক।

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, এই ডাকাত সদস্যরা ২ জুন ও ৮ জুন সাটুরিয়ার তিল্লি গ্রামের তিল্লি ব্রিজের আশেপাশে রাস্তার উপর গাছ ফেলে ট্রাক, কাভার্ডভ্যান, প্রাইভেটকার, সিএনজিতে থাকা যাত্রীদের টার্গেট করে ডাকাতি করত। পরে আশুলিয়া, সাভার ও টুঙ্গি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম জানান, গ্রেফতার হওয়া ডাকাত দলের কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটার গ্যান, নগদ ১০১০০ টাকা, বিভিন্ন ব্রান্ডের ৪০টি মোবাইল, দুইটি ফ্রিজ, দেশীয় অস্ত্র এবং সোনা ও রুপার অলংকার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির কথা স্বীকার করেছে। আজ তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

দেশের বিভিন্ন জায়গায় ডাকাতি করত তারা, অতপর…

প্রকাশিত : ০৫:১৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১