১১:৫২ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

ত্ব-হাকে খুঁজে পেতে কাজ করছে ডিবি

আলোচিত ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান বেশ কয়েকদিন ধরে নিখোজ। আদনানসহ নিখোঁজ চারজনকে খুঁজে পেতে কাজ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিবির অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার।

তিনি বলেন, ত্ব-হাসহ চারজন ব্যক্তি নিখোঁজ হওয়ার বিষয়টি আমরা জেনেছি। এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে রংপুরে। তারা কাজ করছেন, আমরাও কাজ করছি। আমরা রংপুর মেট্রোপলিটন পুলিশকে (আরএমপি) সহায়তা করবো। এ বিষয়ে অন্যান্য সংস্থার সঙ্গে আমাদের কথা হয়েছে।

উল্লেখ্য, রংপুর থেকে ফেরার পথে রাজধানীর গাবতলী এলাকা থেকে গত ১০ জুন ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ হয়েছেন বলে তার পরিবার দাবি করেছেন। ইতোমধ্যে স্বামীর সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ত্ব-হার স্ত্রী। এছাড়াও আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের সন্ধানের দাবিতে টাঙ্গাইল, রাজবাড়ীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

ত্ব-হাকে খুঁজে পেতে কাজ করছে ডিবি

প্রকাশিত : ০৪:৫১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১