০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

পঞ্চগড়ে গাছসহ গাঁজা চাষী আটক

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ১৫টি গাঁজার গাছসহ সফিকুল ইসলাম (৩৬) নামে এক গাঁজা চাষীকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার তোড়িয়া ইউনিয়নের বোদগাঁও এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। সফিকুল ইসলাম ওই এলাকার ফয়জুল হকের ছেলে।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, সবজি বাগানের ভেতরে সবজি চাষের আড়াঁলে গাঁজা চাষ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মোকারম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ওই গাঁজা চাষীর বাড়িতে অভিযান চালায়। পরে ১৫টি গাঁজার গাছসহ তাকে আটক করা হয়।
ওসি ইজার উদ্দীন বলেন, সফিকুলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যেমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

কুষ্টিয়ার খোকসায় বাস এবং বালু বাহী ডাম্প ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত আহত ৩০

পঞ্চগড়ে গাছসহ গাঁজা চাষী আটক

প্রকাশিত : ০৮:৩০:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১