১০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

জাতীয় ক্রিকেট দ‌লে চাঁদপু‌রের শামীম

চাঁদপুর জেলার প্রথম ক্রিকেটার হিসেবে বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পেয়েছেন ক্রিকেটের জন্য বাবার হাতে মার খাওয়া শামীম হোসেন পাটোয়ারী। জিম্বাবুয়ে সফরের জন্য বুধবার ঘোষিত টি-টোয়েন্টি দলে আছেন তিনি।

শামীম এর আগেও অবদান রেখেছেন বাংলাদেশ ক্রিকেটে। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দেশকে এনে দিয়েছেন প্রথমবারের মতো কোনো বিশ্বকাপ। এবার পেলেন জাতীয় দলে জায়গা। এমন অর্জনে খুশি শামীমের পরিবার, বন্ধু, স্বজন, কোচসহ চাঁদপুরের ক্রীড়া পরিবার। সবার মাঝে বইছে আনন্দের বন্যা।

শামীমের বাবা আব্দুল হামিদ পাটোয়ারী বলেন, ‘আজ আমি অনেক খুশি। তার মা নামাজ পড়ে দোয়া করেছে। ছোটবেলায় স্কুলে না গিয়ে খেলার মাঠে পড়ে থাকার জন্য ওকে অনেক মেরেছি। তবু স্কুলে ফেরাতে পারিনি। আজ আমার ছেলে বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পেয়েছে। আমার ও আমার স্ত্রীকে ফোন দিয়ে সবাই শুভেচ্ছা জানাচ্ছে।’

ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমির কোচ শামীম ফারুকীর মনেও আনন্দের সীমা নেই। কারণ তার সামনেই যে বেড়ে উঠেছে শামীম। তারই শিষ্য এই ব্যাটসম্যান। ফারুকী বলছিলেন, ‘দেখুন, শামীম আমার ছাত্র। শামীম ন্যাচারালি ট্যালেন্টেড ক্রিকেটার। বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পাওয়ায় আমি অত্যন্ত খুশি হয়েছি। আমি আশাবাদী শামীম জাতীয় দলেও ভালো খেলবে এবং চাঁদপুরের সম্মান বাড়াবে।’

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা যেন এমন একটা দিনের অপেক্ষায় ছিলেন। সুখবরটা শুনে বুধবার বলছিলেন, ‘শামীম চাঁদপুরের গর্ব। এই সুযোগ তাকে আরো এগিয়ে নিয়ে যাবে। আমি জেলা ক্রীড়াঙ্গণের পক্ষ থেকে তাকে শুভকামনা জানাই।’

আগামী সোমবার জাতীয় দলের সঙ্গে জিম্বাবুয়ে সফরে যাবেন শামীম। সফরে প্রথমে টেস্ট, এরপর ওয়ানডে আর শেষে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

নির্বাচনী প্রচারণার সময় শেষ

জাতীয় ক্রিকেট দ‌লে চাঁদপু‌রের শামীম

প্রকাশিত : ০৬:৪০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১