১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

মাদানীকে ফের কাশিমপুর কারাগারে

শিশু বক্তা হিসেবে পরিচিত মো. রফিকুল ইসলাম মাদানীকে আবারো গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুরে নেয়া হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবু সায়েম জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হওয়ার পর রফিকুল ইসলাম মাদানীকে এ কারাগারে পাঠানো হয়। পরে রিমান্ডের জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছিল। সেখান থেকে তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছিল। সেখান থেকে রফিকুল ইসলাম মাদানীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ পাঠানো হয়েছে।

রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে সাতটি মামলা রয়েছে। এর মধ্যে মতিঝিল থানায় দুটি, তেজগাঁও থানায় একটি, পল্টন থানায় একটি, কোতোয়ালী থানায় একটি, গাজীপুরের গাছা থানায় একটি এবং বাসন থানায় একটি মামলা রয়েছে। মো. রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা এলাকার সাহাব উদ্দিনের ছেলে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

মাদানীকে ফের কাশিমপুর কারাগারে

প্রকাশিত : ০৫:৩৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১