১২:০৯ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

যশোরে ডিসি কার্যালয় চত্বরে বোমা সদৃশ বস্তু উদ্ধার

যশোর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে বোমা সদৃশ এই বস্তু উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

যশোর কালেক্টরেট এনডিসি আরিফুর রহমান জানান, আজ সকালে কয়েকজন বোমা সদৃশ বস্তুটি দেখে জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীদের অবহিত করেন। এরপর তারা বিষয়টি জানালে তিনি পুলিশ ও র‌্যাবকে জানান। কিছু সময়ের মধ্যে ঘটনাস্থলে আসে পুলিশ ও র‌্যাবের তিনটি টিম। তারা ওই বস্তুটি উদ্ধার করেছেন।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের ডিএডি ফরিদ মিয়া জানান, শহরে টহলে থাকা অবস্থায় খবর পেয়ে তারা ঘটনাস্থল থেকে বস্তুটি উদ্ধার করেন। বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

কালেক্টরেট এনডিসি আরিফুর রহমান জানান, এ ঘটনায় এখনো মামলার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ট্যাগ :
জনপ্রিয়

তেহরানে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

যশোরে ডিসি কার্যালয় চত্বরে বোমা সদৃশ বস্তু উদ্ধার

প্রকাশিত : ০২:৪৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮