০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন টনি ক্রুস

টনি ক্রুস

মাত্র ৩১ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন জার্মানির জার্সিতে বিশ্বকাপ জয়ী টনি ক্রুস। ২০১৪ সালে বিশ্বকাপ জেতা এই মিডফিল্ডারকে এখন কেবল রিয়াল মাদ্রিদের হয়ে ফুটবল খেলতে দেখা যাবে।

গত মঙ্গলবার ইংল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে ইউরোর শেষ ষোলোতে বিদায় নেয় জার্মানি।

৩১ বছর বয়সী ক্রুস একবার গণমাধ্যমকে বলেছিলেন, ত্রিশের পর ক্যারিয়ার লম্বা করার কোনও পরিকল্পনা নেই। সেটাই হতে যাচ্ছে। এখন কেবল রিয়ালের হয়ে ফুটবল খেলা চালিয়ে যাবেন তিনি। স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে চুক্তি ২০২৩ সাল পর্যন্ত।
এই ইউরোতে ম্যাচের প্রত্যেক মিনিট খেলেছেন ক্রুস। কিন্তু ওয়েম্বলিতে ইংল্যান্ডের কাছে জোয়াকিম লোর হার ঠেকাতে কিছু করতে পারেননি। ম্যাচ শেষে ক্রুস বলেন, ‘ইংল্যান্ডের প্রথম গোলের আগে দুই দলই সমানে সমান খেলছিল। দুই দলই একে অন্যকে প্রতিহত করেছে। আমরা কঠিন একটা গ্রুপ উতরে গেলেও তাড়াতাড়ি বাড়ি ফেরাটা অনেক কষ্ট দিচ্ছে।’

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

মুঘল বাংলার আঞ্চলিক শাসনব্যবস্থা নিয়ে নতুন গবেষণা: আলোচনায় নলডাঙ্গা রাজ্য

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন টনি ক্রুস

প্রকাশিত : ০১:১০:২৬ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১