০৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

নারায়ণগঞ্জে এগারো মামলার সাজাপ্রাপ্ত আসামী আটক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এগারো মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী আনিছ ভুইয়া (৫৮) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (২ জুলাই) রাতে উপজেলার বরপা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার আমির আলি ভুইয়ার ছেলে।র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী শনিবার (৩ জুলাই) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামী ব্যবসায়িক উদ্দেশ্যে চেক ইস্যু করে বিভিন্ন সময় একাধিক ব্যক্তির নিকট হতে প্রায় কোটি টাকা ঋণ নেয়। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর পাওনাদারগণ আনিছ ভুইয়ার কাছে তাদের পাওনা টাকা ফেরত চাইলে বিভিন্ন তালবাহানা করে সে সময়ক্ষেপণ করতে থাকে এবং পাওনাদারদের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। পরবর্তীতে ভূক্তভোগী পাওনাদাররা বাদী হয়ে মোঃ আনিছ ভূঁইয়ার (৫৮) বিরুদ্ধে আদালতে একাধিক সিআর মামলা দায়ের করেন।তিনি আরও জানান, মোঃ আনিছ ভূঁইয়ার বিরুদ্ধে সর্বমোট ১১টি সিআর মামলা দায়ের করা হয় যার বেশিরভাগ মামলার রায়ে বিজ্ঞ আদালত আসামীকে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ডে দন্ডিত করেন। মামলা হওয়ার পর থেকেই আনিছ ভুইয়া কৌশলে গা ঢাকা দিয়ে দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়ায়। এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে। তাকে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

নারায়ণগঞ্জে এগারো মামলার সাজাপ্রাপ্ত আসামী আটক

প্রকাশিত : ০৭:০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১