০৭:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

সপ্তাহ ব্যাপী এসএমই পণ্য মেলা শুরু

মনিপুরীদের তৈরি হস্তশিল্প। সিলেটের ঐতিহ্যবাহী শিতলপাটি, চামড়া ও মৃত শিল্পসহ গ্রামের কুটির শিল্পের উৎপাদিত পণ্যের পসরা নিয়ে হবিগঞ্জে ৭ দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা শুরু হয়েছে।

শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো. আবু জাহির।হবিগঞ্জের জেলা প্রশাসক মনীষ চাকমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ আতিথি ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আসম সামছুর রহমান ভূইয়া, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী ও হবিগঞ্জ নাসিবের সভাপতি সফিকুল বারী আউয়াল।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাাহিদ পাভেল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোঃ জাকারিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সামছুল হুদা, লায়ন ইঞ্জিনিয়ার এসএম আলী আজগর, লায়ন মোঃ লিটন মিয়া প্রমুখ। প্রধান অতিথির বক্তৃতায় এমপি আবু জাহির বলেন, দেশের জনগণের উন্নয়নে সরকার অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। যার কারণে দেশ বিশি^ দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এ উন্নয়ন অব্যাহত রাখতে সরকারের এসব কর্মকান্ডে সকলকে এগিয়ে আসতে হবে।

এছাড়াও সাত দিনব্যাপী এ এসএমই পণ্য মেলাকে সফল করতে আরো ব্যাপকভাবে প্রচারণা চালানোর জন্য জেলা প্রশাসনের প্রতি নির্দেশনা দেন তিনি। মেলা শুরু হওয়ার পূর্বে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপক অকিল রঞ্জন তরফদার বিজনেস বাংলাদেশকে জানান, জেলা প্রশাসন আয়োজিত মেলায় হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ৬০টি স্টল অংশ নিয়েছে।

এগুলোতে নকশি কাথা, হ্যান্ডি ক্রফট, লেদার, ফ্যাশন ডিজাইনিং, খাদ্যদ্রব্য, বুটিকসহ অসংখ্য দেশীয় উৎপাদিত পণ্য রয়েছে। এছাড়াও পার্বত্য চট্টগ্রামের তৈরি বিভিন্ন পোশাক এতে জনপ্রিয়তা অর্জন করবে বলে মনে করেন তিনি।

ট্যাগ :
জনপ্রিয়

বিপুল পরিমান ইয়াবাসহ এক মাদক কারবারী’কে গ্রেফতার করেছে: সিটিটিসি

সপ্তাহ ব্যাপী এসএমই পণ্য মেলা শুরু

প্রকাশিত : ০৯:৫৩:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮