১০:১১ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

খুলনায় পিতা-মাতার অভিযোগে সন্তানের ৬ মাসের জেল

সন্তানের উপদ্রব সহ্য করতে না পেরে খুলনার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া গ্রামের এক অসহায় পিতা মাতা নিজ সন্তানের বিরুদ্ধে অভিযোগ নিয়ে হাজির হলেন দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আহসানউল্লাহ চৌধুরীর কাছে। তাৎক্ষনিকভাবে তিনি তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা পান। বিষয়টি তিনি জানান দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহাবুবুল আলমকে।
উপজেলা নির্বাহী অফিসার শনিবার অভিযান পরিচালনা করে অভিযুক্ত সাব্বির হোসেন (২২) কে গণ উপদ্রব ঘটানোর অভিযোগে দন্ডবিধি ১৮৬০ এর (২৯১) ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
সূত্র জানায়, কারাদন্ডপ্রাপ্ত মোঃ সাব্বির হোসেন ইতিপূর্বে অনৈতিক কার্যকলাপের কারণে খুলনা গণপূর্ত অধিদপ্তরের অভিযোগের ভিত্তিতে সাজা ভোগ করে গত মাসের ১৭ জুন জেল থেকে ছাড়া পায়। অভিযোগকারী পিতার নাম মোঃ শফিকুল ইসলাম। বাড়ি দিঘলিয়া গ্রামে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

খুলনায় পিতা-মাতার অভিযোগে সন্তানের ৬ মাসের জেল

প্রকাশিত : ০৫:৪২:৫৪ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১