মৌলভীবাজারের কমলগঞ্জে চুরির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ইউপি সদস্য ও চুরির দায়ে অভিযুক্ত পরিবারের সাথে সংঘর্ষের ঘটনায় ৩ জন আহত হয়েছেন। ঘটনায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
প্রত্যক্ষদর্শী রিপন মিয়া,রুবেল আহমদ,হারুন মিয়া,শিপন মিয়া,ও ফারুক মিয়া জানান, গত ৪ জুন দিনে উপজেলার সদর ইউনিয়নের মাগুরছড়া খাসিয়া পুঞ্জি এলাকায় এক খাসিয়া পরিবারের কয়েকশ লেবু চুরি হয়। এদিন রাতেই দক্ষিণ বালিগাঁও গ্রামের ফারুক মিয়ার বাড়ির সেচ পাম্প মেশিন চুরি হয়। চুরির ঘটনায় ফারুক মিয়া একই এলাকার চিহ্নিত চোর আশিক মিয়ার ছেলে কালাম মিয়া (৩৫) কে অভিযুক্ত করেন।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য সুরমান মিয়ার কাছে লেবু চুরি ও পাম্প চুরির অভিযোগ করা হয়। এ ঘটনায় ইউপি সদস্য সুরমান মিয়া মঙ্গলবার (৬জুন) দুপুরে আশিক মিয়া ও তার ছেলে কালাম মিয়াকে বটতল বাজারে ডেকে নেন। হারুনের চা দোকানে চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায় আশিক মিয়া ও পরিবারের লোকজন উত্তেজিত হলে উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডতা দেখা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাদে। সংঘর্ষে ইউপি সদস্য সুরমান মিয়া, আশিক মিয়ার স্ত্রী কচিরুন বিবি (৫৫) কে আটক তে এসে চা দোকানী হারুন মিয়া আহত হয়েছেন।
আহত আশিক মিয়া স্ত্রী কচিরুন বিবি জানান,নির্বাচনে ইউপি সদস্যের বিরোধীতা করায় এবং আমার মেয়ে ও পুত্রবধূর উপর মেম্বারের কূ-দৃষ্টি পড়ায় আমার পরিবারে উপর মিথ্যা অপবাদ তোলে সমাজে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে এবং আমাদের উপর হামলা করেছে।
অভিযুক্ত ইউপি সদস্য সুলেমান মিয়া বলেন.আমার উপর আনিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবী করে আরো বলেন, চুরি কৃত সেচ পাম্প উদ্ধারের চেষ্টা করায় তারা আমার উপর হামলা চালিয়েছেন।
এ ঘটনায় ইউপি সদস্য সুরমান মিয়া ও আশিক মিয়ার স্ত্রী বাদী হয়ে কমলগঞ্জ থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ঘটনার পর খবর পেয়ে কমলগঞ্জ থানার এসআই সুরুজ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে কমলগঞ্জ থানার এসআই সুরুজ আলী জানান, তদন্তক্রমে ব্যবস্থা গ্রহন করা হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ



















