০১:২৯ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

রাজশাহীতে জেএমবির ৩ সদস্য গ্রেফতার

রাজশাহীর পুঠিয়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সক্রিয় তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৫’এর একটি দল। এসময় তাদের কাছ থেকে পিস্তল, বোমা, গান পাউডার ও জিহাদি বই উদ্ধার করা হয়। শনিবার রাতে উপজেলার জামিরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

রবিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫’এর সহকারী অধিনায়ক মেজর আশরাফুল ইসলাম।

মেজর আশরাফুল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার জামিরা গ্রামে অভিযান চালিয়ে জেএমবির সক্রিয় ওই তিন সদস্যকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ম্যাগজিন, আট রাউন্ড গুলি, চারটি হাতবোমা বোমা ও জিহাদি বই এবং গান পাউডারসহ বোমার বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে।

তবে তাদের নাম প্রকাশ করেনি র‌্যাব।

দুপুরে র‌্যাব-৫ কার্যালয়ে সংবাদ সম্মেলনে অভিযানের বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন এ র‌্যাব কর্মকর্তা।

ট্যাগ :
জনপ্রিয়

এক লাফে ভরিতে সোনার দাম কমলো ৯ হাজার টাকা

রাজশাহীতে জেএমবির ৩ সদস্য গ্রেফতার

প্রকাশিত : ১১:২১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮