১০:১৬ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

শ্বশুর হত‍্যা মামলায় জামাই গ্রেফতার

জামাই মোঃ সাব্বির আহমেদ

বগুড়ার শেরপুর উপজেলায় যৌতুকের দাবিতে শশুড়ের বুকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের জামাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় জামাই মোঃ সাব্বির আহমেদ (২২) কে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ।

শনিবার (১০ জুলাই) তাকে আদালতে তোলা হয়। শুক্রবার রাতভর শেরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে রামনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও পারিবার সূত্রে জানা যায়, পারভবানীপুর গ্রামের শাহিন আকন্দের ছেলে সাব্বির আহমেদ একই এলাকার আসাদুলের মেয়ে শিমুর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গেল বছর তারা বাড়ি থেকে পালিয়ে বিয়েও করে।

কয়েক দফা দরবারের পরে চার মাস পুর্বে শ্বশুর আসাদুল মেয়ে-জামাইকে মেনে নেয়। এর কিছু দিনপর থেকে জামাই সাব্বির আহমেদ শ্বশুরের কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে। এ নিয়ে জামাই-শ্বশুরের বিরোধ চলে আসছিল।

বৃহস্পতিবার (০৮ জুলাই) রাত সাড়ে আটটার দিকে আসাদুল স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এসময় বাড়ির কাছাকাছি স্থানে জামাই-শ্বশুরের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে জামাই সাব্বির শ্বশুর আসাদুলের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, এঘটনায় নিহতের স্ত্রী শিউলি খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেন। দ্রুততম সময়ে মূল আশামীকে গ্রেফতার করে থানা পুলিশ। অন্য আশামীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

শ্বশুর হত‍্যা মামলায় জামাই গ্রেফতার

প্রকাশিত : ০৪:০৭:০১ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১