১১:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

আর্টি কম্পোজিট মালিকের দুই পা বিচ্ছিন্নের ঘটনায় মামলা

ময়মনসিংহের ভালুকায় আর্টি কম্পোজিটের মালিকের দু পা বিচ্ছিন্ন করার ঘটনায় ভালুকা মডেল থানায় মামলা করা হয়েছে

১৫ ই জুলাই বৃহস্পতিবার দুপুরে মিল মালিকের ছেলে বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ সহ ৮ থেকে ১০ জনকে অজ্ঞাত আসামি করে হত্যাচেষ্টাসহ আরও কয়েকটি ধারায় ভালুকা মডেল থানায় মামলাটি করেন। এর আগে এ ঘটনায় আটক পাঁচজনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের মধ্যে দুজনকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্য নয়জনের বাড়ি ভালুকা উপজেলার বিভিন্ন এলাকায়। তাঁরা হলেন জসিম উদ্দিন পাঠান (৫৫), রুহুল আমিন পাঠান (৪০), ইকবাল পাঠান (৩৮), শিরীন আক্তার (৪০), নাজিম উদ্দিন পাঠান (৫০), মমিনুল ইসলাম (৩৫), মাসুম মোল্লাহ (৫০), রফিকুল ইসলাম মুন্সী (৫৫) ও মিজানুর রহমান পাঠান (৪৫)। আরেকজন আসামি রণজিৎ শীলের (৩৫) বাড়ি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার সুসং দুর্গাপুর গ্রামে। এর মধ্যে রফিকুল ইসলাম ও মমিনুল ইসলামকে ৭ দিনের রিমান্ড চেয়ে আজ আদালতে পাঠানো হয়।

তবে মামলার মূল আসামী জসিম উদ্দিনকে কে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

আর্টি কম্পোজিট মালিকের দুই পা বিচ্ছিন্নের ঘটনায় মামলা

প্রকাশিত : ০৪:৫৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১