১২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

তিনদিনের ঝড়-বৃষ্টিতে মোংলা বন্দরে জাহাজের পণ্য ওঠানামা বন্ধ

এদিকে টানা তিনদিনের ঝড়-বৃষ্টিতে বন্দরে অবস্থানরত ৮টি বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহন সম্পূর্ণ বন্ধ রয়েছে।মোংলা বন্দর কর্তৃপক্ষের সহকারী ট্রাফিক ম্যানেজার সমির কুমার দত্ত বৃহস্পতিবার দুপুরে জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কারণে জাহাজের কাজ বন্ধ রেখে বুধবার রাতে সকল জাহাজ থেকে শ্রমিক-কর্মচারীদের নামিয়ে আনা হয়েছে।

এরপর বৃষ্টিপাত অব্যাহত থাকায় বৃহস্পতিবার সকালে বন্দরে অবস্থানরত ওই সকল বাণিজ্যিক জাহাজগুলোতে নতুন করে আর শ্রমিক বুকিং দেওয়া হয়নি। ফলে বন্ধ রয়েছে জাহাজের কাজ। বন্দর ব্যবহারকারী এইচ,এম দুলাল বলেন, জাহাজে পণ্য খালাস বন্ধ থাকায় আমরা আর্থিক ক্ষতির মুখে পড়েছি।

এদিকে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দিন বলেন, বন্দরে পণ্য খালাসের অপেক্ষায় সার, জিপসাম, মেশিনারি ও কেমিকেল পণ্যসহ ৮টি বিদেশি জাহাজ অবস্থান করছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেসব জাহাজের কাজ বন্ধ রয়েছে। তবে দুর্যোগ কেটে গেলে পুনরায় কাজ চালু হবে বলেও জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

তিনদিনের ঝড়-বৃষ্টিতে মোংলা বন্দরে জাহাজের পণ্য ওঠানামা বন্ধ

প্রকাশিত : ০৫:৩৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১