করোনা সংক্রামন বৃদ্ধির সময়ে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অতীব প্রয়োজনীয় অ্যাম্বুলেন্স, অক্সিজেন কনসেনট্রেটর ও অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়।
বৃহস্পতিবার দুপুরে ভার্চুয়ালে সংযুক্ত হয়ে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অতীব প্রয়োজনীয় একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স,২টি অক্সিজেন কনসেনট্রেটর ও ১৫টি অক্সিজেন সিলিন্ডার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা র্কমর্কতা ডাঃ দেবব্রত কুমার রায়ের হাতে তুলে দেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি।
ভার্চুয়ালে সংযুক্ত হয়ে মন্ত্রী বলেন,করোনার সময় সাধারণ মানুষ যেন সুচিকিৎসা পায় সেজন্য সরকার কাজ করছে। করোনা রোগীর জন্য অত্যন্ত জরুরী অক্সিজেন কনসেনট্রেটর ও অক্সিজেন সিলিন্ডার পাশাপাশি অ্যাম্বুলেন্স প্রদান করা হল। যাতে এ উপজেলার রোগীদের বিভাগীয় ও জেলা শহরে যেতে না হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল সান্নানের সভাপতিত্বে কালীগঞ্জ প্রান্তে আরো উপস্থিত ছিলেন নবাগত সহকারি কমিশনার (ভুমি) ইসরাত জাহান ছনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কমলকৃষ্ণ সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মোঃ সাজ্জাদ হোসেন, মুক্তিযোদ্ধা মহসীন টুলু, আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মজিবর রহমান, প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলাল, কমিউনিটি পুলিশিং এর সভাপতি মিজানুর রহমান প্রমূখ।






















