০১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

মানিকগঞ্জে আরো ৪ জনের মৃত্যু

মানিকগঞ্জে গত ২৪ ঘন্টায় চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় দুই জন ও উপসর্গে দুই জন মারা গেছেন। ৪৫৩টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ১৯৬ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৩ দশমিক ২৬ শতাংশ।

শুক্রবার বেলা ১২টায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা বলেন, ‘নতুন শনাক্তের ১৯৬ জনের মধ্যে মানিকগঞ্জ সদরে ৬০ জন, সিংগাইরে ৫৪ জন, হরিরামপুরে ২০ জন, ঘিওরে ১৮ জন, দৌলতপুরে ১৮ জন, শিবালয়ে ১৬ জন ও সাটুরিয়া উপজেলার ১০ জন রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘জেলায় এ পর্যন্ত ৩১ হাজার ১৮৪টি নমুনা পরীক্ষায় চার হাজার ৯২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন তিন হাজার ৪১ জন। আক্রান্তরা হাসপাতাল ও নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাজী একেএম রাসেল বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ১০০শয্যা বিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চার জন। তাদের মধ্যে করোনায় দুই জন ও উপসর্গে দুই জন মারা গেছেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

মানিকগঞ্জে আরো ৪ জনের মৃত্যু

প্রকাশিত : ০৪:১৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১