০১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

মিরসরাইয়ে ট্রাক-লরির সংঘর্ষে নিহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক ও লরির সংঘর্ষে দুইজন নিহত হযেছেন। এ ঘটনায় আরো একজন আহত হন। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লরিচালক আবুল কাসেম (৫৮) ও তার সহকারী আবুল কাসেম (৬৫)। এছাড়া লরিচালকের ছেলে আহত আবু সাঈদকে (২৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জোড়ারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) একরামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, তেলবাহী লরিটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। বড় কমলদহ এলাকায় পৌঁছার পর এর যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক ও তার সহকারী লরির সামনে দাঁড়িয়ে মেরামত করছিলেন। এ সময় চট্টগ্রামগামী মালবাহী ট্রাক লরির পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে।

ট্যাগ :
জনপ্রিয়

ত্রিশালে বাবার হাতে শিশু ছেলে খুন, সৎ মা-সহ বাবা গ্রেফতার

মিরসরাইয়ে ট্রাক-লরির সংঘর্ষে নিহত ২

প্রকাশিত : ০১:৩০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮