০১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

ছিন্নমূলদের পুলিশের রান্না করা খাবার বিতরণ

মানিকগঞ্জের শিবালয় থানা পুলিশের উদ্যোগে শতাধিক ছিন্নমূল, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে শিবালয় উপজেলার আরিচা ঘাটে থানা মসজিদের সামনে রান্না করা এই খাবার বিতরণ করা হয়। মানিকগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান নিজ হাতে খাবারের প্যাকেট বিতরণ করেন। এসময় শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির তাকে সহযোগিতা করেন। পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি করোনা মহামারির শুরু থেকেই পুলিশ মানবিক সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে। এরই ধারাবাহিকতায় শিবালয় থানা পুলিশের উদ্যোগে এই খাবার বিতরণ করা হলো।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

ছিন্নমূলদের পুলিশের রান্না করা খাবার বিতরণ

প্রকাশিত : ০৭:৫৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১