০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

ওসি’র হস্তক্ষেপে আশ্রয় ফিরে পেলেন বৃদ্ধ

মানিকগঞ্জের সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম মোল্ল্যার হস্তক্ষেপে আশ্রয় ফিরে পেলেন আলম মাদবর (৯০) নামের এক বৃদ্ধ। সম্পত্তি লিখে নেওয়ার পরে বাবাকে ভরণ-পোষণ না করার কারণে গত শুক্রবার (৩০ জুলাই) ভুক্তভোগী ওই বৃদ্ধ থানায় অভিযোগ করেন। পরে বাবাকে ভরন পোষনের শর্তে মুচলেকা দিয়ে বাড়ি নিয়ে যায় পরিবারের সদস্যরা।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বলধারা ইউনিয়নের খোলাপাড়া গ্রামের আলম মাদবরের ৬ ছেলে ও ৫ মেয়ে। সব মেয়েদের বিয়ে হলেও ছেলে হাসমত মেম্বার, আবুল হোসেন, বাবুল হোসেন ও রমজান আলী তার বেশ কিছু সম্পত্তি লিখে নেন। বঞ্চিত হন আলম মাদবরের দ্বিতীয় পক্ষের দু’ছেলে সুরুজ আলী ও ছোরহাব আলী। এরপর ছেলেদের মধ্যে দ্ব›দ্ব শুরু হলে তারা বাবাকে ভরন-পোষন করতে অস্বীকৃতি জানায়। বেশ কিছুদিন যাবত বৃদ্ধ আলম মাদবর অনাহারে-অর্ধাহারে দিন যাপন করতে থাকেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম মোল্ল্যা জানান, ওই বৃদ্ধ শুক্রবার সকালে থানায় ছেলেদের বিরুদ্ধে অভিযোগ করেন। পরে ওই দিনই ছেলে ও স্বজনদের থানায় ডেকে আনা হয়। শুক্রবার রাতে সিংগাইর পৌর কাউন্সিলর মো. শামসুল হকের মধ্যস্থতায় সন্তানরা ভরন পোষন করবে এমন মুচলেকা দেয়। পরে তারা তাদের বাবাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায়।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

প্রথমবারের মতো প্রভাব র‍্যাঙ্কিং স্থান পেল ভাসানী বিশ্ববিদ্যালয়

ওসি’র হস্তক্ষেপে আশ্রয় ফিরে পেলেন বৃদ্ধ

প্রকাশিত : ০৪:১৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১