১২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

টাঙ্গাইলে ছেলের হাতে বাবা খুন

পারিবারিক কলহের জেরে টাঙ্গাইল সদর উপজেলায় মগড়া ইউনিয়নে বাবাকে কুপিয়ে হত্যা করার অভিযোগ ছেলে লুৎফর রহমান রহমানের বিরুদ্ধে। শনিববার (৩১ জুলাই) দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এর আগে সকালে উপজেলার মগড়া ইউনিয়নের ভিতর শিমুল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল কদ্দুস (৬৫) ভিতর শিমুল গ্রামের মৃত মইদুল্লাহর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার (৩০ জুলাই) রাতে পারিবারিক বিষয়ে কদ্দুস ও তার স্ত্রীর সাথে ঝগড়া হয়। পরে রাতেই তার স্ত্রী বাড়ি থেকে চলে যান। পরে শনিবার (৩১ জুলাই) সকালে ছেলে তার মাকে বাড়িতে দেখতে না পেয়ে বাবার কাছে মায়ের বিষয়ে জানতে চান। এসময় বাবা কুদ্দুসের সাথে ছেলে লুৎফরের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে লুৎফর ধারালো অস্ত্র দিয়ে আব্দুল কদ্দুসকে কুপিয়ে হত্যা করে।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, এ ঘটনায় জড়িত ছেলে লুৎফরকে আটক করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

টাঙ্গাইলে ছেলের হাতে বাবা খুন

প্রকাশিত : ০৪:২৫:৩০ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১