কুড়িগ্রামের চিলমারী মডেল থানা পুলিশ ১৩দিনের এক শিশুকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দিছেছেন।
শুক্রবার দুপুরে চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ফকিরেরহাট কুঠিরগ্রাম এলাকার নুর আলমের মেয়ে আলিফা বেগমের অভিযোগের প্রেক্ষিতে চিলমারী মডেল থানার এস,আই মিতু আহম্মেদ ফোর্সসহ একই উপজেলার বকুলতলা (তিস্তারপাড়) এলাকায় অভিযান চালিয়ে ১৩ দিনের কন্যা শিশু সন্তান তাবাচ্ছুম সিনহাকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেন।
উল্লেখ, গত ১৮/১০/২০২০ইং তারিখে বকুলতলা (তিস্তারপাড়) এলাকার মৃত জাবেদ আলীর পুত্র শাহীন মিয়ার সাথে আলিফা বেগমের বিবাহ হয়।
গত ২৯/০৭/২০২১ইং তারিখ রাত ৮টার সময় তার স্বামী পিতার বাড়ীতে সন্তানকে দেখতে এসে পারিবারিক বিরোধের জের ধরে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ১৩ দিনের দুধের বাচ্চাকে নিয়ে চলে যায়। পরে আলিফা বেগম স্থানীয় জনপ্রতিনিধিসহ ব্যক্তিগতভাবে তার সন্তানকে নেয়ার জন্য তার স্বামীর বাড়িতে যায়। কিন্তু কোথাও কারো সহযোগিতা না পেয়ে থানায় অভিযোগ করেন। চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল ইসলাম জানান, ঘটনাটি জানার পর পুলিশ পাঠিয়ে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















