দিনাজপুরের বিরল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর আর্থিক সহযোগীতায় অতি দরিদ্র ৮টি পরিবারের মাঝে রিক্সা ভ্যান বিরতন অনুষ্ঠান করেছেন।
গতকাল রোববার বিরল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর কার্যালয়ে অতি দরিদ্র ৮ টি পরিবারের মাঝে রিক্সা ভ্যান বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা সুলতান।
তিনি তাঁর বক্তব্যে ওয়ার্ল্ড ভিশনের এরুপ কার্য কলাপের ভূয়সী প্রশংসা করেন এবং উপকারভোগীদের ্এ সম্পদ নষ্ট না করে ইহার যথাযথ ব্যবহারের জন্য পরামর্শ প্রদান করেন ।
অনুষ্ঠানের সভাপতি এপি ম্যানেজার সুজিত কস্তা তাঁর বক্তব্যে বলেন, শিশুদের জীবনে পরিপুর্ণতা আনয়নের জন্য উপকারভোগীদের আরও বেশী বেশী যতœবান হওয়ার আহŸান জানান এবং শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির প্রতি নজর দেওয়ার পরামর্শ দেন ।
প্রোগ্রাম অফিসার শিশির রোজারিও এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিরল এপি, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার ডমিনিক রিবেরু, আসন্তা মারান্ডী, তিথি সিং, স্পন্সরশী এন্ড চাইল্ড প্রোটেকশন অফিসার প্যাট্রিক রুরাম, জুনিয়র প্রোগ্রাম অফিসার মাকসুরা আকতার প্রমুখ।






















