০৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

কোটচাঁদপুরে পানির অভাবে পাট নিয়ে বিপাকে কৃষক

বর্ষায়ও বৃষ্টির দেখা নেই কোটচাঁদপুরসহ জেলার অন্যান্য এলাকায়। নদী ও খালে,বিলে পর্যাপ্ত পানির অভাব। সোনালী আঁশ পাট জাগের জন্য পর্যাপ্ত পানি না পেয়ে পাট নিয়ে বিপাকে পড়েছে এই এলাকার পাট চাষীরা। পানির অভাবে পাট জাগ দিতে না পারায় অনেক পাট চাষী পাট না কেটে জমিতে ফেলে রেখেছেন।

কেউবা পাটকেটে জাগ দেয়ার জন্য গাড়ীতে করে অন্য এলাকায় নিয়ে যাচ্ছে। এ অবস্থায় নদী-বিল জলাশয়ে পাট জাগ দেয়ার জন্য সামান্য স্থান পাওয়া দুরহ হয়ে পড়েছে। গত বছর পাটের ভাল দাম পাওয়ায় এই বছর কোটচাঁদপুরসহ জেলায় রেকর্ড পরিমান জমিতে পাটের আবাদ হয়েছে। উপজেলা কৃষি অফিসার মহসীন আলী জানান, এবার কোটচাঁদপুর উপজেলার ৫ টি ইউনিয়ন ও ১ টি পৌর এলাকায় প্রায় সাড়ে ৩ হাজার হেক্টও জমিতে পাটের আবাদ হয়েছে। সঠিক পরিচর্যার কারনে পাটের উৎপাদনও ভাল হয়েছে। কৃষি বিভাগ চাষীদের অল্প পরিসর ও অল্প পানিতে পাট প্রক্রিয়াকরণ রিবণ রেটিং পদ্ধতি ব্যবহার করার পরামর্শ দিয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

কোটচাঁদপুরে পানির অভাবে পাট নিয়ে বিপাকে কৃষক

প্রকাশিত : ০৭:৪১:২৬ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১