০৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

করোনায় খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরো ৩১ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ৯৪৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (০৩ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে সোমবার (০২ আগস্ট) বিভাগে ২৬ জনের মৃত্যু এবং ১ হাজার ৩৭৩ জনের করোনা শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ আটজনের মৃত্যু হয়েছে খুলনায়। বাকিদের মধ্যে যশোর ও কুষ্টিয়ায় সাতজন করে, ঝিনাইদহে চারজন, মেহেরপুরে তিনজন, মাগুরা ও চুয়াডাঙ্গায় একজন করে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৯৬ হাজার ১৩১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৪৮৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২ হাজার ৮৭২ জন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

করোনায় খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু

প্রকাশিত : ০৪:৩৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১