০৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

করোনা রোগীদের জন্য উপহার সামগ্রী পাঠালেন এমপি হানিফ

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির জেষ্ঠ্য যুগ্ম-সাধারণ সম্পাদক, ভেড়ামারার কৃতি-সন্তান কুষ্টিয়া সদর আসনের মাননীয় সাংসদ জননেতা মাহবুব-উল-আলম হানিফ এর পক্ষ থেকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন করোনা রোগীদের জন্য উপহার সামগ্রী পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার সকালে জননেতা মাহবুব-উল-আলম হানিফ এমপির দেয়া ফলমূল ও খাদ্য উপহার সামগ্রী ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল আমীন’র নিকট আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা বলেন, করোনা রোগীদের জন্য প্রানপ্রিয় অভিভাবক জননেতা মাহবুব-উল-আলম হানিফ এমপির প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি, মানবতার সেবায় এই মহতী উদ্যোগ কে। এ বিষয়ে ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব রফিকুল আলম চুনু জানিয়েছেন, প্রিয় ছোট ভাই এমপি হানিফের দেয়া খাদ্য সামগ্রী ও ফলমূল উপহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন করোনাক্রান্তদের জন্য প্রদানের বিষয়টি মাসব্যাপী চলমান থাকবে।

করোনা রোগীদের জন্য উপহার সামগ্রী চলমান এই মাসব্যাপী কাজের সার্বিক তত্ত্বাবধায়নে থাকবেন ভেড়ামারা উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক আব্দুল আজিজ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

করোনা রোগীদের জন্য উপহার সামগ্রী পাঠালেন এমপি হানিফ

প্রকাশিত : ০৫:২৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১