০৯:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

রূপগঞ্জে আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রূপসী এলাকায় ইউনাইটেড লেদার ইন্ডাস্ট্রিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১৪টি ইউনিটের প্রায় ২ ঘণ্টা চেষ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার (৪ আগস্ট) দুপুর ২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের ১৪টি ইউনিট কাজ করেছে। প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর দুপুর ২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ভেতরে আমাদের সার্চিং অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রাথমিকভাবে আমরা কোনো হতাহতের খবর পাইনি। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

দুপুর ১২টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

রূপগঞ্জে আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ০৪:২৩:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১