০৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

এক দিনে ৪ বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় আবারও এক দিনে ৪ টি বাল্যবিয়ে বন্ধ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। সোমবার (২ আগষ্ট) বিকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে এ বাল্যবিয়েগুলো বন্ধ করা হয়। প্রথমে বিকাল ৫ টায় উপজেলার রাজাপুর ইউনিয়নের চর কোনাবাড়ী এলাকায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রী (১৩), সন্ধ্যা ৮ টায় বেলকুচি পৌরসভার ক্ষিদ্রমাটিয়া পূর্বপাড়া এলাকায় অষ্টম শ্রেণির দুই ছাত্রী (১৪ এবং রাত ১০ টায় পৌরসভার চালা পূর্ব পাড়া এলাকায় দশম শ্রেণির ছাত্রী (১৩) এর বাল্যবিয়ে বন্ধ করা হয়। চারটি বাল্য বিয়েতেই কনে অপ্রাপ্তবয়স্ক। বাল্যবিয়েগুলো বন্ধ করে অভিভাবকদের মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং কনের পিতার নিকট থেকে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা নেয়া হয়।উল্লেখ্য যে গত মাসের (২৩ জুলাই) একই দিনে আরো ৪টি বাল্য বিয়ে বন্ধ করেন। বাল্যবিয়েগুলো বন্ধে সহযোগিতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ইলিয়াস হাসান শেখ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

এক দিনে ৪ বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

প্রকাশিত : ০৫:১৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১