০২:২০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

কুষ্টিয়ার কুমারখালীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক প্রেমিকা। এই ঘটনায় এলাকায় চাঞ্চর‌্যকর সৃষ্টি হয়েছে। ওই প্রেমিকাকে এক নজর দেখার জন্য এলাকার সাধারণ মানুষ প্রেমিকের বাড়ীতে ভীড় জমিয়েছে।
শুক্রবার (৬ আগষ্ট) ভোর ৬ টা থেকে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বাড়াদী গ্রামের নুরুল ইসলামের বাড়িতে এই ঘটনাটি ঘটেছে ।
নুরুল ইসলামের কলেজ পড়ুয়া ছেলে প্রেমিক নাজমুল (২৫) এবং প্রেমিকা (২৪) কুষ্টিয়ার একটি পলিটেকনিকের ছাত্র-ছাত্রী।
শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় সরেজমিন গিয়ে দেখা যায়, প্রেমিক নাজমুলের বাড়িতে বসানো হয়েছে সালিশ। এবিষয়ে ছেলে ও মেয়ের সাথে কথা বলতে দেওয়া হয়নি সাংবাদিকদের।
এতথ্য নিশ্চিত করে স্থানীয় মেম্বর শিহাব বলেন, দু’জনই এলাকার। কয়েক মাসের প্রেম। আজ শুক্রবার সকালে মেয়েটি বিয়ের দাবিতে ছেলের ঘরের দরজায় বসে অনশন করছে। আমরা পারিবারিকভাবে মিটমাটের চেষ্টা করছি।
সালিশে উপস্থিত প্রেমিকার অভিভাবক হিসেবে আতাউল নামের একজন বলেন, বিষয়টি নিয়ে পারিবারিকভাবে বসেছি। বিয়ের ব্যবস্থা করা হবে।
এ ব্যাপারে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, বিষয়টি খোঁজ খবর নেওয়া হচ্ছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

প্রকাশিত : ০৭:৫৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১