০২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

৩ রানে দুই উইকেট হারাল বাংলাদেশ

দীর্ঘ অপেক্ষার পর মাঠে গড়িয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ। কিন্তু টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হতাশ করলেন দুই ওপেনার সৌম্য সরকার ও মোহাম্মদ নাঈম। দলীয় ৩ রানেই দুই উইকেট হারায় বাংলাদেশ। প্রথমে নাঈমকে সাজঘরে পাঠান জশ হেইজেলউড। এরপর সৌম্যকে এলনির ফাঁদে ফেলেন অ্যাডাম জাম্পা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ৩০ রান। দুই বলে ১ রান করে বিদায় নেন নাঈম। আর ১১ বলে সৌম্য করেন ২ রান।

সিরিজের প্রথম দুই ম্যাচে জিতে ২-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আজ শুক্রবার সিরিজে টিকে থাকার ম্যাচে একাদশে তিন পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে অসি একাদশে অভিষেক হয়েছে নাথান এলিস। এ ছাড়াও একাদশে এসেছেন বেন ম্যাকডারমট ও ডেন ক্রিস্টিয়ান।

এই ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন দুই পেসার মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টাই এবং ওপেনার জশ ফিলিপে। অন্যদিকে এই ম্যাচেও একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। গত দুই ম্যাচের জয়ী দল নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ।

বৃষ্টির কারণে ম্যাচটি নির্ধারিত সময়ে শুরু হয়নি। এক ঘণ্টা ১৫ মিনিট পিছিয়ে ম্যাচ শুরু হয়েছে ৭টা ১৫ মিনিটে। টস গড়িয়েছে ৭টায়। টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। এই সিরিজে এই প্রথম টসে জিতেছে বাংলাদেশ। আগের দুই ম্যাচেই টস জিতেছিল অস্ট্রেলিয়া।

আজ বৃষ্টির কারণে কোনো কার্টেল ওভার হয়নি, পুরো ২০ ওভারের ম্যাচই মাঠে গড়াচ্ছে।  ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে টি-স্পোর্টস, গাজী টিভি ও বাংলাদেশ টেলিভিশন। এ ছাড়া অনলাইনে খেলাগুলো দেখা যাচ্ছে র্যাবিটহোলস্পোর্টসে।

সিরিজের প্রথম দুই ম্যাচে জিতে ২-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আজ শুক্রবার অস্ট্রেলিয়াকে হারালেই দুই ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হবে স্বাগতিকদের। অবশ্য হারলেও সমস্যা নেই। সিরিজ জয়ের জন্য আরও দুটি ম্যাচে সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। তবে, সে দুটি ম্যাচের দিকে না তাকিয়ে বাংলাদেশের লক্ষ্য আজই সিরিজ নিশ্চিত করা।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

৩ রানে দুই উইকেট হারাল বাংলাদেশ

প্রকাশিত : ০৮:০০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১