৭ আগস্ট শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল দেড় ঘন্টার জন্য বন্ধ থাকবে। মহাসড়কের সীতাকুণ্ড ‘টেরিয়াল’ নামক স্হানে মহাসড়কের ওপর ষ্টীল ফুটওভার ব্রীজ এর নির্মাণ কাজ চলমান অবস্থায় ফুটওভার ব্রীজের ডেকবীম স্হাপনের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে সড়ক ও জনপদ বিভাগ। গত বৃহস্পতিবার রাতে সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রামের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। সড়ক ও জনপদ অধিদপ্তর (সওজ) চট্টগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, চট্টগ্রাম সড়ক বিভাগাধীন ঢাকা (যাত্রাবাড়ী) কুমিল্লা ( ময়নামতি)- চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ জাতীয় মহাসড়কের ১৯৬ কি:মি: এ ”টেরিয়াল”” নামক স্হানে ষ্টীল ফুটওভার ব্রীজ এর নির্মাণ কাজ চলমান রয়েছে। নির্মাণাধীন ফুটওভার ব্রীজের ডেকবীম স্হাপনের জন্য শনিবার ভোর ৫:৩০ টা হতে সকাল ৭.০০ টা ( ১ ঘন্টা ৩০ মিনিট) পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচর বন্ধ থাকবে। জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য সড়ক ও জনপদ বিভাগ, চট্টগ্রাম আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছে।
০৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
দেড় ঘন্টার জন্য বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
-
ফারহান সিদ্দিক সীতাকুণ্ড সংবাদদাতা - প্রকাশিত : ০৯:২৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১
- 94
ট্যাগ :
জনপ্রিয়






















