০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বেগম মুজিব বিশ শতকের অন্যতম সেরা বাঙালি নারী: কাদের

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব বিশ শতকের অন্যতম সেরা বাঙালি নারী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ রবিবার (৮ আগস্ট) রাজধানীর বনানী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ ফজিলাতুন নেছা মুজিব শুধু বঙ্গবন্ধুর সহধর্মিণীই ছিলেন না, তিনি ছিলেন বঙ্গবন্ধুর সারা জীবনের সহযোদ্ধা। পর্দার অন্তরাল থেকে সংকটে-সংগ্রামে বঙ্গবন্ধুকে প্রেরণা, শক্তি ও সাহস দিয়েছেন বেগম মুজিব।’ তিনি বলেন, ‘বিশ শতকের অন্যতম সেরা বাঙালি নারী শেখ ফজিলাতুন নেছা মুজিব।’

এর আগে সকালে বনানী কবরস্থানে শেখ ফজিলাতুন নেছা মুজিবের সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর আওয়ামী লীগের পক্ষে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

নওগাঁয় পরিবেশগত মানবাধিকার বিষয়ে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

বেগম মুজিব বিশ শতকের অন্যতম সেরা বাঙালি নারী: কাদের

প্রকাশিত : ০২:৫০:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১