১০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

‘ভেজাল ও নকল ঔষধে সয়লাব’

পঞ্চগড়ের ঔষধের দোকানগগুলোতে ‘ভেজাল ও নকল ঔষধে সয়লাব’ শিরোনামে একটি দৈনিক পত্রিকা ও টেলিভিশন চ্যানেলে সংবাদ প্রকাশ হয় গত ৩১ জুলাই। সংবাদটি সুনির্দিষ্ট কোন তথ্য, প্রমাণের ভিত্তিতে করা হয়নি বলে দাবি ব্যবসায়ীদের। আনুষ্ঠানিকভাবে তারা সংবাদটির প্রতিবাদও জানিয়েছেন।
রোববার দুপুরে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির ব্যানারে তাদের জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রতিবাদ জানান তারা।
এসময় বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি, পঞ্চগড় জেলা শাখার সভাপতি মোবাশ্বের হোসেন স্বাক্ষরিত একটি প্রতিবাদ লিপি সাংবাদিকদের দেয়া হয়।
সেখানে উল্লেখ করা হয়েছে- বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির অন্তর্ভুক্ত লাইসেন্সধারী ব্যবসায়ীরা ঔষধ প্রশাসনের অনুমোদিত নয় এমন ঔষধ বিক্রি করেনা। আর নেশা হিসেবে ব্যবহার হতে পারে এমন ঔষধ চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া সরবরাহ করেনা। প্রকাশিত ওই সংবাদটি মিথ্যা, ভিত্তিহীন এবং মনগড়া।
প্রতিবাদ লিপিতে বলা হয়েছে- বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির আওতায় কোন বৈধ ঔষধ ব্যবসায়ী সংবাদের ওই অভিযোগের সঙ্গে সম্পৃক্ত নয়। আর কোন দোকানে কোন কোন নকল বা ভেজাল ঔষধ রয়েছে তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। মিথ্যা ও ভিত্তিহীন প্রতিবেদনটিতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে।
এসময় সমিতির সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম রুবেল, পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সফিকুল আলমসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

‘ভেজাল ও নকল ঔষধে সয়লাব’

প্রকাশিত : ০৫:৩৯:৫১ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১