মির্জাগঞ্জে ভাঙ্গা ব্রিজ দিয়ে চলাচল দূর্ভোগের শেষ নেই পথচারীসহ এলাকাবাসীর। ব্রিজটির ¯øাব ভেঙে এখন মরণকূপে পরিনত হয়েছে। যেকোন সময় সম্পূর্ণভাবে ব্রিজটি ভেঙে পড়ে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। প্রায় ১০ বছর পূর্বে উপজেলার সুবিদখালী-চৈতা সড়কের মাধবখালী ইউয়িনের নতুন শ্রীনগর গ্রামে বেরেরধন খালের ওপর নির্মিত হয় এই ব্রিজটি। ব্রিজটি দিয়ে ইউনিয়নের নতুন শ্রীনগর, বাজিতা, কিসমত শ্রীনগর গ্রামগুলোর প্রতিদিন প্রায় ২ হাজার মানুষ যাতায়াত করেন। কিন্তু ব্রিজটির দুই পাশ দিয়ে ভেঙে বড় বড় দুটি গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ঝুঁকি নিয়ে দীর্ঘ বছর ধরে চলাচল করছে পথচারীসহ হালকা যানবাহন। বড়ধরনের গাড়ি চলাচল করতে না পাড়ায় এলাকার উৎপাদিত সামগ্রিক সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহে বিঘ্ন ঘটছে। প্রায়ই দূর্ঘটনার কবলে পড়ছে মোটরসাইকেলসহ ছোট ছোট যানবাহন। আটোচালক মোঃ দুলাল বলেন, ব্রিজটি দীর্ঘ বছর ধরে ভেঙে পড়ে রয়েছে। সংস্কারের কোন পদক্ষেপই নিচ্ছে না কেউ। এতে আমাদের গাড়ি নিয়ে চলতে খুবই সমস্যা হচ্ছে। কখন যেন ভেঙে বড় ধরনের দূর্ঘটনার কবলে পড়ি এই আতঙ্কেই থাকি।
স্থানীয় বাসিন্দা মোঃ কুদ্দুস মিয়া বলেন, ব্রিজটা নিয়ে আমরা খুবই বিপদ আছি। সবসময় ভয়ে ভয়ে থাকি ব্রিজটা ভেঙে পড়লোনি।আমারা দ্রুত ব্রিজটা সংস্কারের দাবি জানাই।স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হালিম মোলা বলেন, ব্রিজটি নির্মানের সময়ই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করছে। তাই ব্রিজটি ভেঙে পড়েছে। প্রাণহানীসহ যেকোন মারাত্মক ক্ষতি হওয়ার আগে ব্রিজটি সংস্কার করা দরকার। মাধবখালী ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম তালুকদার বলেন এ বিষয়ে আমার জানা নেই। মির্জাগঞ্জ উপজেলা প্রকৌশলী শেখ আজিম উর রশিদ জানান, একটি প্রকল্পের আওতায় মেজর মেনটেন্স করা হয়েছে। দ্রুত সময়য়ে মধ্যে সংস্কার কাজ শুরু করা হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















