মহামারী করোনার চিকিৎসা সেবাকে আরো গতিশীল করার লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলামের ব্যক্তিগত অর্থায়নে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ‘সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম’ উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে ৩১ শয্যা বিশিষ্ট এ স্বাস্থ্য কমপ্লেক্সে ‘সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম’ উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ, সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) মোঃ মুহিতুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মাষ্টার আব্দুল কাইয়ুম চৌধুরী, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, আফরোজা কুসুম, উপজেলা উন্নয়ন সমন্বয়ক কামাল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিসর্গ মেরাজ চৌধুরী, লাকসাম থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহাবুল কবির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ, ইউপি চেয়ারম্যান শাহীন জিয়া, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন, আলমগীর হোসেন, মাষ্টার রুহুল আমিন, সাইদুর রহমান দুলাল, আব্দুল মান্নান,আল-আমিন ভূঁইয়া, মনোহরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক মোঃ হুমায়ুন কবির মানিক, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জানে আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সেলিম কাদের চৌধুরী, যুগ্ম আহবায়ক বেলাল হোসেন, রুহুল আমিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব, সহ-সভাপতি বেলায়েত হোসেন ইকবাল, মোহাম্মদ আলী আরমান প্রমুখ।
এর আগে ‘সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম’ স্থাপনকালে করোনা রোগীদের অক্সিজেনের প্রাথমিক চাহিদা মেটাতে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। মন্ত্রীর পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হাসান ইবনে আমিনের কাছে সিলিন্ডারগুলো হস্তান্তর করেন উপজেলা উন্নয়ন সমন্বয়ক মোঃ কামাল হোসেন। মনোহরগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবার মানোন্নয়নে মন্ত্রীর সার্বিক সহযোগিতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সকল শ্রেণি-পেশার মানুষ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















