টস জিতেব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এদিকে আজও দুটি পরিবর্তন অস্ট্রেলিয়া একাদশে। দলে এসেছেন অ্যাডাম জাম্পা ও নাথান এলিস। বিশ্রাম দেওয়া হয়েছে অ্যান্ড্রু টাই ও জশ হ্যাজলউডকে। তিন স্পিনার খেলানোর ইঙ্গিত আগেই দিয়ে রেখেছিলেন অধিনায়ক ম্যাথু ওয়েড। তবে অ্যাশটন টার্নারসহ আজ একাদশে আছেন চারজন স্পিনার।
ম্যাথু ওয়েড (অধিনায়ক, উইকেটকিপার),বেন ম্যাকডারমট, মিচেল মার্শ, ময়জেস হেনরিকেস, অ্যালেক্স ক্যারি, ড্যান ক্রিস্টিয়ান, অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, নাথান এলিস, মিচেল সোয়েপসন, অ্যাডাম জাম্পা
চার ম্যাচ অপরিবর্তিত একাদশ নিয়ে খেলা বাংলাদেশ অবশেষে এনেছে দুটি পরিবর্তন। শামীম হোসেনের জায়গায় দলে এসেছেন মোসাদ্দেক হোসেন। শরীফুল ইসলামের বদলে খেলবেন মোহাম্মদ সাইফউদ্দিন।
মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, নুরুল হাসান (উইকেটকিপার), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ
প্রথম তিন ম্যাচ জিতেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টির সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ আজ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

























