বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ উপ কমিটির পক্ষ থেকে চাঁদপুরে অক্সিজেন সিলিন্ডার, মাক্স, হাইফ্লো কেনোলা, অক্সিমিটারসহ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
৯ আগষ্ট সোমবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সরকারি দপ্তর, বেসরকারি সংস্থা, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
কেন্দ্রীয় আওয়ামীলীগের সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ পিপিএম (বার), সিভিল সার্জন ডাক্তার শাখাওয়াত হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, চাঁদপুর সদর হাসপতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হাবিব উল করিম।
উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম চাঁদপুর আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব, এপিপি দেবাশিষ কর মধুসহ দলীয় নেতৃবৃন্দ।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ






















