১২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

মুরাদনগরে করোনায় প্রাণ হারাল অন্তঃসত্ত্বা শিক্ষিকা

রোকসান আরা পারভীন লিপি (৩৫)

কুমিল্লার মুরাদনগরে কোভিড-১৯ করোনায় ভয়াল থাবায় এবার প্রাণ গেলো রোকসান আরা পারভীন লিপি (৩৫) নামের সাত মাসের অন্তঃসত্ত্বা এক কলেজ শিক্ষিকার। মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত শিক্ষিকা মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন হায়দরাবাদ জাহানারা হক ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক ও ব্রাহ্মনবাড়ীয়া জেলার কসবা থানার কাউতলি গ্রামের আমানুল্লাহর মেয়ে।

কলেজ সুত্রে জানা যায়, হায়দরাবাদ জাহানারা হক ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক রোকসান আরা পারভীন লিপিকে গাইনি সমস্যার কারনে কুমিল্লার মুক্তি হসপিটালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক। সেখানে তার করোনা পজিটিভ শনাক্ত ও শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার বাদ যোহর তার শ্বশুর বাড়ী কসবা উপজেলার বাদুইড় গ্রামে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে লাশ দাফন করা হয়।

এদিকে প্রভাষক রোকসান আরা পারভীন লিপির মৃত্যুতে তার কর্মস্থলের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

মুরাদনগরে করোনায় প্রাণ হারাল অন্তঃসত্ত্বা শিক্ষিকা

প্রকাশিত : ০৫:৩৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১