০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

বিশ্বজিৎ হত্যার সাজাপ্রাপ্ত আসামি ইমরান গ্রেফতার

ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর এলাকা হতে আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইমরান হোসেন ওরফে ইমরানকে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ।

উপজেলার চরচাঁদপুর গ্রামের মীর আব্দুল জলিলের পুত্র ইমরান হোসেন বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। সে দীর্ঘদিন পলাতক ছিলেন।

গত মঙলবার রাত সাড়ে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরবিষ্ণুপুর এলাকায় অভিযান পরিচালনা করে ইমরানকে গ্রেফতার করা হয় বলে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত গোলদার। তিনি আরো জানান, বুধবার সকালে তাকে ফরিদপুর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ নং আমলী আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

বিশ্বজিৎ হত্যার সাজাপ্রাপ্ত আসামি ইমরান গ্রেফতার

প্রকাশিত : ০৮:১৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১