০৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

চালককে বেঁধে রেখে ইজিবাইক ছিনতাই

দিনাজপুরের পার্বতীপুরে চালক ও যাত্রীদের বেঁধে রেখে নগদ অর্থসহ মোবাইল ও ব্যাটারী চালিত ইজি বাইক ছিনতাই করে নিয়ে যায় দূর্বৃত্তরা।

আজ বুধবার ভোর রাত সাড়ে ৩টায় পার্বতীপুর শহরের অদূরে পার্বতীপুর-বদরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের তুলশীপুকুর এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। এসময় ৫-৬ জনের একদল দূর্বৃত্ত সড়কে কলাগাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে চালক আকাশ (২২) ও দুই যাত্রীকে বেঁধে রেখে তাদের সর্বোস্ব ছিনিয়ে নিয়ে যায়। চালক আকাশ রংপুর শহরের দর্শণা রেলগেট এলাকার মৃত বাবলুর ছেলে। রংপুর শহর থেকে যাত্রী নিয়ে সে বদরগঞ্জ হয়ে পার্বতীপুর আসছিলো। এ ব্যাপারে ইজি বাইক চালক আকাশ পার্বতীপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ ইমাম জাফর।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

চালককে বেঁধে রেখে ইজিবাইক ছিনতাই

প্রকাশিত : ০৮:৪৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১