০৮:১১ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

আগাম বেগুন চাষে ঝুঁকছেন ফুলবাড়ীর কৃষকরা

কুড়িগ্রামের ফুলবাড়ীর চরাঞ্চলে বেগুন চাষে উজ্জ্বল সম্ভাবনা দেখা যাচ্ছে। বেগুন লাভজনক ফসল হওয়ায় অন্যের জমি লিজ নিয়ে বেগুন চাষ কওে অধিক লাভের আশায় এ অঞ্চলের চাষিরা আগাম শীতের সবজি বেগুন চাষ করেছেন।

নাওডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মাঠ জুড়ে সবুজ রঙে সাজিয়ে তুলিছে প্রকৃতির অপরূপ রূপ। সকাল হলেই প্রান্তিক কৃষকরা বেগুন ক্ষেতে পরিচর্যার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। চরাঞ্চলের কৃষকরা বেগুন চাষের পাশপাশি সারা মৌসুমে বিভিন্ন ধরণের সবজির আগাম চাষ করে বদলে দিয়েছে নিজের ভাগ্যের চাকা।

উপজেলার কুরুষাফেরুষা এলাকার কৃষক ধীরেন্দ্র নাথ রায় জানান, তিনি চলতি মৌসুমে ২৫ শতক জমিতে আগাম বেগুন চাষ করছেন। তার ভাষায়, গত মৌসুমে বেগুনের ভাল দাম ছিল। তিনি আরও জানান, প্রতি বিঘায় বেগুন চাষ করতে খরচ হয় কমপক্ষে ২০ থেকে ২৫ হাজার টাকা। বেগুন ক্ষেতে রোগ মুক্ত ও আবহাওয়া অনুকুলসহ বেগুনের ভাল দাম থাকলে ৮০ হাজার টাকা থেকে প্রায় ১ লক্ষ টাকা বিক্রি করা সম্ভব। যাবতীয় খরচ মিটিয়ে বিঘা প্রতি ৬০ থেকে ৭৫ হাজার টাকা আয় হয়।
উপজেলার জাগিরটারী ালোকরি আশিদুল ইসলাম,মন্টু বর্মন,হাসেম আলী, কমলা কান্ত রা য় প্রত্যেকেই দেড় থেকে দুই বিঘা করে বেগুন চাষ করেছেন। তারাসহ অনেকেই জানান,আবহাওয়া অনুকুল থাকায় এবছর বেগুনের বাম্পার ফলনের সম্ভবনা দেখা দিয়েছে। আগামী ২০ থেকে ২৫ দিনের মধ্যে বেগুন বিক্রি শুরু করতে পারবেন। আগাম শীতের বেগুনের দাম ভাল থাকে।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রশিদ জানান, চাষিদের বেগুন চাষে উদ্বুদ্ধ করা ও বিভিন্ন সহযোগীতা দেওয়ায় চাষিরা বেগুন চাষে ঝুঁকে পড়েছেন। এ অঞ্চলের মাটি বেগুন চাষের উপযোগী হওয়ায় শীত মৌসুমে উপজেলায় ১০০ হেক্টর জমিতে কৃষকরা আগাম বেগুনের চারা রোপন করেছেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

আগাম বেগুন চাষে ঝুঁকছেন ফুলবাড়ীর কৃষকরা

প্রকাশিত : ০৯:২২:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১