০৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

টাঙ্গাইলে বিপুল পরিমানে রাবারসহ গ্রেফতার ১

টাঙ্গাইলের মধুপুর উপজেলার ব্রাহ্মণবাড়ী গ্রাম থেকে চুরিকৃত ১ হাজার ৬১০ কেজি কাঁচা রাবারসহ এক জনকে গ্রেফতার করেছে র‌্যাব। বিষয়টি বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলে র‌্যাব-১২ এর ৩ নং ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এরশাদুর রহমান নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত ব্যক্তি ওই গ্রামের মৃত ছাবেদ আলী শেখের ছেলে বিল্লাল হোসেন (৪০)।
এরশাদুর রহমান বলেন, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমানে কাঁচা রাবারসহ বিল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়। বিল্লাল হোসেন সরকারী রাবার বাগান থেকে দীঘ দিন ধরে কাঁচা রাবার চুরি করে বিক্রয় করে আসছিলো। এ ব্যাপারে মধুপুর থানায় ১৮৬০ সালের পেনাল কোডের ৩৭৯/৪১১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

টাঙ্গাইলে বিপুল পরিমানে রাবারসহ গ্রেফতার ১

প্রকাশিত : ০৫:১১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১